শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত অর্ধশত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত অর্ধশত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন। ছবি: ঢাকা মেইল

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে একে একে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর