শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরাজিমের ভাই রকি মাদারীপুরে গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরাজিমের ভাই রকি মাদারীপুরে গ্রেফতার
গ্রেফতার শাহারিয়ার ইসলাম রকি। ছবি: ঢাকা মেইল

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার শাহারিয়ার ইসলাম রকি খুলনা নগরীর টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা।

এসআরবির তথ্য অনুযায়ী, গোপন সংবাদে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল শিবচরের ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রকিকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম আলোচনায় আসে। এ ছাড়া খুলনা নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে এই গ্রুপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এসআরবি জানায়, গ্রেফতার রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর