বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় চার লিটার অবৈধ চোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০) এবং বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামের মো. নুর ইসলাম গাজীর ছেলে মো. রাসেল গাজী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থানার এসআই হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় শাহআলম মোল্লার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে ওই দুই যুবককে চার লিটার অবৈধ চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, চার লিটার মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর