বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় আ.লীগের ২৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় আ.লীগের ২৯ নেতাকর্মী গ্রেফতার

নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নয়জনকে গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর উপজেলা থেকে। তারা হলেন- চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজল মিয়া, কৃষক লীগ নেতা আজিজুল হক মণ্ডল, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ আবুনী, চণ্ডীগড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন রশিদ বাবু, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা এস এম শরীফ, বাকলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা আওয়ামী লীগের নেতা ওয়ালিউল্লাহ অলি ও যুবলীগ নেতা মুজিবুর রহমান। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন পাঁচজন। তারা হলেন- ৬ নম্বর লক্ষীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. সঞ্জু মিয়া, মৌগাতী ইউনিয়ন যুবলীগ নেতা মুজিবুর পাঠান রিপন, সিংহের বাংলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান খান।

এদিকে, পূর্বধলা উপজেলায় বিভিন্ন সময়ে হওয়া নাশকতার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, বৈরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন।

কলমাকান্দা থানায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ওসি মো. সোহেল রানা জানান, তাঁর থানা এলাকায় গ্রেপ্তার চারজন হলেন খারনৈ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মান্নান, পোগলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নয়ন মিয়া, রংছাতী ইউনিয়ন কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. কাজল মিয়া।

গতকাল দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কেন্দুয়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ এবং বলাইশিমুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এ ছাড়া অন্যান্য উপজেলার মধ্যে খালিয়াজুরিতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা সবিনয় ও ছাত্রলীগ নেতা তানিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ, খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, গতকাল দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

পাশাপাশি বারহাট্টা থানা পুলিশ বাউসী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জসীম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর