বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা গ্রেফতার
গ্রেফতার এনসিপি পলাশ আলী। ছবি: ঢাকা মেইল

রাজশাহীর তানোরে নিজের সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার পলাশের বাসা তানোর উপজেলার প্রাণপুর গ্রামে। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। 

মামলার এজহার সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তার একই সংস্থায় কর্মরত এক তরুণীকে গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা চালান।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এ জন্য গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর