বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝটিকা মিছিলের প্রস্তুতি, দাউদকান্দিতে ছাত্রলীগের ১৬ কর্মী ধরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

ঝটিকা মিছিলের প্রস্তুতি, দাউদকান্দিতে ছাত্রলীগের ১৬ কর্মী ধরা
ছাত্রলীগের গ্রেফতার ১৬ কর্মী। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে স্থানীয় ইলিয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সুমন, শাহিন হাসান শুভ, সাইদুর রহমান, বাদল মিয়া, ইমরান, ইয়াসিন, মারুফ, ইয়াসিন, মাহাবুব সরকার, মহিবুল্লাহ, ইমন, মো. হাসান, মো. সারমিন শাহ, শামীম, ছোটন এবং মামুনুর রহমান। গ্রেফতাররা সবাই হোমনা উপজেলা এবং পৌর এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতারোধে পুলিশের কয়েকটি দলের সার্বক্ষণিক টহল চলছে। ওই সময় ছাত্রলীগ কর্মীদের দুইটি মাইক্রোবাস থেকে নামতে দেখে। ওই ব্যক্তিরা মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে সেখানে জড়ো হচ্ছিল। ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অপর মাইক্রোবাসটির কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর