বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া এলাকায় মৃত পূর্ণচন্দ্র শীলের ছেলে বেনুচন্দ্র শীলের পরিত্যক্ত দোচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাখালচন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪৩), দেবীপুর সেনপাড়া গ্রামের খিতিন চন্দ্র সেনের ছেলে মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা গ্রামের আব্দুল হামিদের ছেলে তৈয়ব আলী (৪৮)।

অভিযানে নেতৃত্বদানকারী উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ ও নির্দেশনায় চার কনস্টেবল এবং গ্রাম পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় বেনুচন্দ্র শীলের পরিত্যক্ত দোচালা ঘর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পরে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর