বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। এ সময় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। অন্য পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালকে যারা মদদ দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর