বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীর বেদেপল্লীতে অভিযান, বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ আটক ১৩

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:৫২ এএম

শেয়ার করুন:

ফেনীর বেদেপল্লীতে অভিযান, বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ আটক ১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল বেদেপল্লীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, টাকা ও টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত দশটায় ফেনী মডেল থানায় আটক ও জব্দের তালিকা চূড়ান্ত করণ চলছে।  

প্রাথমিক তথ্য মতে, অভিযানে ১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকা নগদ টাকা ও একটি টাকা গণনার মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, বছরের পর বছর ফেনীর লালপোল বেদেপল্লীতে মাদক কারবার চলে আসছিল। প্রতিদিন সন্ধ্যায় সেখানে প্রকাশ্যে মাদকের হাট বসে। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ছোটখাটো অভিযান হলেও তেমন কোনো প্রভাব পড়ে না। 

অবশেষে বুধবার সন্ধ্যায় শতাধিক পুলিশ সদস্য নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ টাকা, মাদক ও টাকা গণনার মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। অভিযানের সার্বিক তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে। 


প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর