বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় সরকারি ট্রাকে আগুন ও নাশকতার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় সরকারি ট্রাকে আগুন ও নাশকতার ঘটনায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি।

বরগুনার বেতাগী পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে রাখা সরকারি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেতাগী পৌরসভার নৈশপ্রহরী লিয়াকত সিকদার এ মামলাটি করেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্ত বেতাগী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে পার্কিং করে রাখা পৌরসভার একটি সরকারি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ট্রাকটির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

একই রাতে বেতাগী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ভবন এবং সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানোর ঘটনা ঘটে। পাশাপাশি সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসব ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর