বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লাশ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মন্টু বেপারী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপরে রাজৈরের নরারকান্দিতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক একই এলাকার খলিল বেপারীর ছোট ছেলে। পেশায় তিনি রংমিস্ত্রি ছিলেন। 

স্থানীয়রা জানান, নিজ ঘরের পাশে থাকা মেহগনি গাছের ডাল কাটতে গাছে ওঠেন ওই যুবক৷ অসাবধানবশত ঘরের পাশ দিয়ে বসে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ হন চুন্নু। গুরুতর আহত হলে গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা আহত চুন্নুকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর