বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা মেইলের লক্ষ্মীপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেইলের লক্ষ্মীপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল
শোকের প্রতীকী ছবি।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রুবেল হোসেনের মা কাজল রেখা (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

কাজল রেখা লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকার ইসমাইল বেপারী বাড়ির ব্যবসায়ী ফজল হকের সহধর্মীনী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, কাজল রেখা হৃদরোগে আক্রান্ত ছিলেন। প্রায় ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সোমবার (৯ নভেম্বর) তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 

সাংবাদিক রুবেল হোসেন বলেন, মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮ টার দিকে জানাজা শেষে মায়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

লক্ষ্মীপুর প্রতিনিধির মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন নির্বাহী সম্পাদক হারুন জামিলসহ ঢাকা মেইল পরিবার।

এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর