চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ২ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং ৭ জন মাদকসেবীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৩দিন থেকে ৬ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম, মঙ্গলবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার বামসুন্দর এলাকায় থেকে সন্ত্রাসবিরোধী আইনে নাছির উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযান চালিয়ে পূর্বের রাজনৈতিক মামলায় ২ জন, সিআর ও জিআর পরোয়ানাভূক্ত ৩ জন, ৭ মাদকসেবীসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




