বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ৮ কেজি গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতার তারেককে বিজ্ঞ আদালতের মাধ্যমে

কারাগারে পাঠিয়েছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

খুলনা এসআরবি’র মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদককারবারি তারেক হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি জানান, খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর