বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে জয় বাংলা স্লোগানে মশাল হাতে যুবলীগের মিছিল

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

নড়াইলে জয় বাংলা স্লোগানে মশাল হাতে যুবলীগের মিছিল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘাট এবং লকডাউন কর্মসূচি পালন উপলক্ষে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলায় এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মিছিলটি কোথায় হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ভিডিও প্রকাশিত হওয়া মিছিলে দেখা যায়, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এম এম রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।”

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল হয়েছে বিষয়টি আমাদের জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর