বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যসহ গ্রেফতার ২৭

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

শেয়ার করুন:

ফেনীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যসহ গ্রেফতার ২৭

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নয়জন সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের এক সদস্য, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফেনী মডেল থানা-পুলিশের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী মডেল থানা-পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ মিরাজুল রহমান রনি (৪৫), মোহাম্মদ আকিবুল করিম লিটন (৪৫), মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০), সাইফুল ইসলাম (২৮), মো. হানিফ ভূঁঞা (৪৫), ওমর ফারুক (২৬), তোফাজ্জল হোসেন (২৬), মো. শাকিব কাজী (২৩) ও মো. রিফাত (২১) রয়েছেন।

এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে ইয়াছিন আরাফাত শাহীন (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবী রয়েছেন। গ্রেফতার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক নির্মূলে থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর