বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাজিরায় পদ্মার তীর থেকে হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম

শেয়ার করুন:

জাজিরায় পদ্মার তীর থেকে হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পদ্মা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে পড়েছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির শুধু ধড়ের অংশ পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর