বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্লোগান দিতেই ধাওয়া, ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

শেয়ার করুন:

স্লোগান দিতেই ধাওয়া, ছাত্রলীগের ৩ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মিছিল করার প্রস্তুতির সময় দুই সহোদরসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন- উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার। 

স্থানীয়রা জানায়, রাত ৯ টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় স্লোগান দিতেই এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে টায়ার, পেট্রোল উদ্ধার করা হয়েছে। 

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর