মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

নাটোরে কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক

নাটোরের লালপুর উপজেরার বিলমাড়িয়া-দুড়দুড়িয়া মহাসড়কে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে সড়কটির কাজ পরিদর্শন করেন রাজশাহী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে বিলমাড়িয়া-দুড়দুড়িয়া মহাসড়কের ৩ দশমিক ৬০ কিলোমিটার অংশ মেরামত ও সংরক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়। এ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কাজটি লালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রাজিব কনস্ট্রাকশন পেলেও বাস্তবে কাজ করছেন আনিস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বা সংশ্লিষ্ট ব্যক্তি মাসুদ রানা বলে জানা গেছে। তবে এভাবে কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুদক।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে সড়ক মেরামতের কাজ হলেও কাজের মান ও বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, প্রকল্পের বরাদ্দ অনুযায়ী কাজের গুণগত মান নিশ্চিত করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

দুদকের অভিযানে সড়কের বিভিন্ন অংশের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। প্রকল্পের বরাদ্দ, প্রাক্কলন, কাজের পরিমাণ, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাইয়ের আওতায় আসতে পারে।

রাজশাহী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেছেন, সড়কটির মেরামত ও সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজের পরিমাণ, গুণগত মান ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হবে। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর