মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে বিজিবির ৬ প্লাটুন মোতায়েন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে বিজিবির ৬ প্লাটুন মোতায়েন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নার সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য জানান।

সকালে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও তাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করে জেলা প্রশাসন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর