মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সায়মুন হোসেন (২০) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের মিরসরাই থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মুন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রকিবুল হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা সংলগ্ন ঢাকামুখী অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সায়মুন হোসেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর