মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে ছাত্রলীগের মিছিল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে ছাত্রলীগের মিছিল

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে কোনো একসময় মিছিলটি বের করা হয়। এ সময় হরতালের সমর্থনে ব্যানার হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। কয়েকটি ককটেলসদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি করা হয়। এতে ২০ থেকে ২৫ জন কর্মী অংশ নেন। তাদের কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা যায়।

578aa477-1385-4d57-b3a0-d9dae62f68fa

মিছিলের একটি ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি হরতালের সমর্থনে ঝিনাইদহবাসীকে ঘরে থাকার এবং রাস্তায় যানবাহন না বের করার আহ্বান জানান।

এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের নামও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলের ভিডিও পুরোনো সময়েরও হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর