মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগের কর্মসূচির আগে জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

আ.লীগের কর্মসূচির আগে জাজিরায় ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে পুলিশ। ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি রান্না করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের খাবার সরবরাহের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে খিচুড়িগুলো কারা, কী উদ্দেশ্যে প্রস্তুত করেছিল, তার সঠিক তথ্য নিশ্চিত করতে পারেনি কেউই।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খিচুড়ির প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর