মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

শেরপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধ গ্রেফতার
প্রতীকী ছবি।

শেরপুরের নকলা উপজেলায় ধর্ষণের ফলে ১৩ বছর বয়সী এক কিশোরী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীর বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ বিকেল ওই কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত উসমান মিয়াকে আটক করে পুলিশ।

কিশোরীর বাবা জানান, তার মেয়ের বয়স ১৩ বছর। এবং বর্তমানে সে ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। 

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে।

বিষয়টি জানাজানির পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর