মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কর্মচারী, জঙ্গলে মিলল মোটরসাইকেল
নিখোঁজ মো. মহিউদ্দিন তালুকদার।

বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে মো. মহিউদ্দিন তালুকদার নামে এক ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে একটি জঙ্গলের কাছ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, মহিউদ্দিন আশোকাঠী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। সোমবার প্রতিষ্ঠানের চার লাখ টাকা গৌরনদী বন্দরের একটি ব্যাংকে জমা দিতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্বজন ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে গিয়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন জঙ্গলের পাশে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে রাত ১২টা পর্যন্ত মহিউদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর