সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জালে পেঁচিয়েছিল ৬ ফুটের অজগর, জীবিত উদ্ধার করল বন বিভাগ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

জালে পেঁচিয়েছিল ৬ ফুটের অজগর, জীবিত উদ্ধার করল বন বিভাগ
উদ্ধার অজগর। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়ে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ। পরে বন বিভাগের কর্মীরা সাপটিকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন। 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। পরে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজু বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে।

এদিকে লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটি একনজর দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক গ্রামবাসীর ভিড় জমে।

কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার অজগরটিকে পরবর্তী সময়ে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা এবং বন বিভাগের এমন উদ্যোগ প্রশংসনীয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর