মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২টি ও বাসস্ট্র্যান্ড এলাকায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে ও ৭টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তবে স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ককটেল বিস্ফোরণের কথা শিকার করে বলেন, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত করতে পারি নাই। শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনার পরে আমরা টহল বাড়িয়ে দিয়েছি।
প্রতিনিধি/এলএ




