সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর
জামালপুরের ম্যাপ। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো registration.hazrabarihighschool.com। 

যেসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তি এখনো নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে শতবর্ষ উদযাপন কমিটি।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় এ বছর গৌরবময় পথচলার ১০০ বছর পূর্ণ করেছে। 

শিক্ষা বিস্তারে শতবর্ষের অবদান, প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি এবং বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের আবেগের বন্ধনকে নতুনভাবে তুলে ধরার উপলক্ষ হয়ে উঠবে এই উদযাপন। 

আয়োজকদের প্রত্যাশা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতবর্ষ অনুষ্ঠান এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর