সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 
পঞ্চগড় প্রেসক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটি। একইসঙ্গে সংগঠনটি পঞ্চগড়ে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধেরও দাবি জানিয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটির নেতারা অভিযোগ করেন, ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য কোরআন সুন্নাহবিরোধী ও ঈমান আকিদার পরিপন্থী। তারা সাদ কান্ধলভির কয়েকটি বক্তব্য তুলে ধরে এসব বক্তব্যকে ভ্রান্ত বলে দাবি করেন। 

বক্তব্যে বলা হয়, তাবলীগের মেহনতের বিরোধিতা নয়, বরং তাবলীগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করতেই তারা মাঠে নেমেছেন।  

সংগঠনটির নেতারা দাবি করেন, সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীরা অনেক ওলামা কেরাম, মুসলিমদের নিহত আহতসহ ক্ষয়ক্ষতি করেছে।  

তারা আরও জানান, ইজতেমা বন্ধে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এমনকি আইনশৃঙ্খলার কোনো অবনতি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও জানান তারা। 

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফতে মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর