সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসাছাত্রের নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

মাদরাসাছাত্রের নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত রাব্বি হোসেন। ছবি: ঢাকা মেইল

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার মাদরাসার ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে ছাত্রকে নির্যাতনের অভিযোগে মাদরাসাশিক্ষক রাব্বি হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর মায়ের করা লিখিত অভিযোগে থানায় মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।

শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার ছাত্র মো. ওসমান গণি নাঈম (৯)। গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে মাদরাসাশিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। 

পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদরাসায় যান। এসময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার জানার পরপরই মাদরাসাশিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্ত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। মাদরাসাছাত্রের মায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর