সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান। 

গ্রেফতার নাজমুল হক সোহেল বাকতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি কৈয়ারচালা গ্রামে। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর