সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ 

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (৯ নভেম্বর) সকালে নেত্রকোনা-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার উত্তর খারনই এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির খারনই বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের ১১৭৭/১৪-এস মেইন পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর খারনই এলাকায় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

জব্দ করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর