সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য কমপ্লেক্সের ভুয়া বিল ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম

শেয়ার করুন:

স্বাস্থ্য কমপ্লেক্সের ভুয়া বিল ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (৮ নভেম্বর) দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের নানাভাবে হয়রানি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অব্যবস্থাপনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবায় নানা অনিয়ম, বিছানায় নোংরা চাদর, অপরিচ্ছন্ন টয়লেট, চালকের কর্মস্থলে অনুপস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দ নিয়মবহির্ভূতভাবে অন্য খাতে খরচের প্রাথমিক সত্যতা পায় দলটি।

দুদক কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, অভিযান চলাকালে জব্দ করা বিভিন্ন নথিপত্র ও অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে খুব দ্রুত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর