সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

উখিয়ায় এআরওর সক্রিয় সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

শেয়ার করুন:

উখিয়ায় এআরওর সক্রিয় সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক অভিযানে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) এক সক্রিয় সদস্যসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, এদিন দুপুর ১২টা ১০ মিনিটে উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ (৪২) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের ডি/৭ ব্লকের ৫৮১ নম্বর শেডের বাসিন্দা এবং মৃত আলী আহম্মদ ও মাবিয়া খাতুনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নিজেকে সশস্ত্র সংগঠন এআরও-এর সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি আগে আরসা’র (আকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানিয়েছে এপিবিএন। গত ৭ নভেম্বর একটি নারীঘটিত অভিযোগকে কেন্দ্র করে তাঁকে অপহরণ করে জামতলী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিচারাধীন দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে সন্দেহজনক চলাচলের অভিযোগে সামসুল আলম ওরফে সামসু নামের আরেক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি উখিয়ার ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা এবং হামিদুর রহমান ও আমেনা দম্পতির ছেলে। পরিচয় ও এফসিএন নম্বর যাচাইয়ের পর বিকেলে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার লম্বাশিয়ায় কর্মরত ১৪ এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর