সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

শেয়ার করুন:

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত শ্বশুরের নাম আসলাম সিকদার। তিনি চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূ খাদিজাকে ধর্ষণ করেন শ্বশুর আসলাম সিকদার। এই ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই গৃহবধূ বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর