বাসা থেকে বের হয়ে মেয়ের জন্য খাবার কিনতে এসে গুলিবিদ্ধ হয়েছেন রুপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মশিউর রহমান।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা মহানগরীর সদর থানার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জানান , আমি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে বাইরে রাস্তায় আসার সময় গুলি এসে বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে আমি হামলাকারীদের টার্গেট ছিলাম না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, হেলমেট পরা তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে গুলি চালিয়ে চলে যায়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এলএ




