রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন মেহেরপুর প্রতিনিধি তোফায়েল

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন মেহেরপুর প্রতিনিধি তোফায়েল

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সমবায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি গাংনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অতিথিদের গামছা পরিয়ে সম্মান জানান তুফান সমিতির সভাপতি সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন এবং চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় আন্দোলনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান ও অনুকরণীয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ গাংনী উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ সমবায়ী’ হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও স্বনামধন্য অনলাইন পত্রিকা 'ঢাকা মেইল'-এর মেহেরপুর জেলা প্রতিনিধি তোফায়েল হোসেন।

পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে একটি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর