রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি,  সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন 

সিরাজগঞ্জে মাদকের মামলায় সবুজ শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত সবুজ শিকদার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের আজাহার আলী শিকদারের ছেলে। 

মামলা সূত্র জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। 

সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। 

এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জুয়েল রানা বাদী হয়ে সবুজ শিকদারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর