রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে শিশুকে নিপীড়নের চেষ্টা: ইমামের ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে শিশুকে নিপীড়নের চেষ্টা: ইমামের ৭ বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৪) নামে এক ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎রোববার (৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত আসামি আরিফুল ইসলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

‎এজহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ অক্টোবর মুষলধারে বৃষ্টি হলে সকালে আরবি পড়তে ভুক্তভোগী শিশুটি একাই মক্তবে যায়। বৃষ্টির কারণে অন্য কোনো শিশু মক্তবে যেতে পারেনি।

‎‎এ সময় শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ টিপে দিতে বলে এবং কুপ্রস্তাব দেয়। শিশুটি এতে অস্বীকৃতি জানালে আসামি তাকে বিভিন্ন ভয় দেখিয়ে তার পরনে প্যান্ট খুলতে বলে একপর্যায়ে শিশুটি জোর করে বলাৎকারের চেষ্টা করে। শিশুটি পানি খাওয়ার কথা বলে বাইরে বের হয়ে বাড়ি ফিরে এসে পরিবারকে ঘটনা জানায়।

‎পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করে থানায় সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিনই শিশুটির মা নগরকান্দা থানায় মামলা করেন।

‎‎বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন। রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে খুশি, এতে করে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা হ্রাস পাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর