লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী কিশোর মো. রানাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর সভার (১০ নং ওয়ার্ড) মজুপুর এলাকায় একটি ভাড়া বাসায় ধর্ষণের শিকার হয় ওই শিশু। অভিযুক্ত রানা ওই এলাকার আমির হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা ও স্থানীয়রা জানান, ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো শিশুটি। একই বাসার পাশের কক্ষে ভাড়া থাকত অভিযুক্ত কিশোর পরিবার। ঘটনার সময় টিভি দেখার কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে যায় কিশোর রানা। মেয়েকে না পেয়ে মেয়ে চিৎকার শুনে তার মা ঘরের জানালা দিয়ে আপত্তিকর অবস্থা দেখে আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম আফজাল জানান, ধর্ষণের শিকার একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরীক্ষা নিরীক্ষা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এএইচ



