রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় মহাসমাবেশে নিহত গ্রাম পুলিশ জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

ঢাকায় মহাসমাবেশে নিহত গ্রাম পুলিশ জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা 
ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলী

ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে মারা যাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার দফাদার জামশেদ আলীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে নিহত জামশেদ আলীর স্ত্রীর হাতে এ অর্থ তুলে দেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। 

জামশেদ আলী বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন জামশেদ আলীও। 

শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জামশেদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামপুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর