রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারীর গোপন ভিডিও ধারণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর যা ঘটল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

নারীর গোপন ভিডিও ধারণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর যা ঘটল
অভিযুক্ত মিঠুর কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শনিবার রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার বিষয়টি দেখতে পান বলে দাবি করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর