রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চর এলাকায় নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকায় স্থানীয় জেলেরা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন।

এর আগে, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ বোটটি সুন্দরবনে ভ্রমণে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আলোরকোল চরে নামেন পর্যটকেরা। এদের মধ্যে তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামে। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর