রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে গাঁজাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে গাঁজাসহ গ্রেফতার ১

ঝালকাঠি শহরে ৫৪০ গ্রাম গাঁজাসহ নিপু খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় হালিম খানের বাড়ির ভাড়াটিয়া নিপু খানের বসতঘরের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নিপু খান ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি এলাকার মৃত হায়দার খানের ছেলে।

ডিবি ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন,এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বাদী হয়ে নিপু খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর