রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই চেষ্টা, আহত ১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

নাটোরে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই চেষ্টা, আহত ১

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে আহত ওই ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া ফায়ার সার্ভিস মোড়ের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পার্শ্বে এই ঘটনা ঘটে। আহত পরিমল কবিরাজ উপজেলার 

কুমরুল হিন্দুপাড়া গ্রামের মৃত প্রভাস কবিরাজের ছেলে এবং বনপাড়া বাজারের বিকাশ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী।

ভুক্তভোগীর ছোটভাই বিপ্লব কবিরাজ জানান, পরিমল কবিরাজ দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের ব্যবসা করে আসছেন। শনিবার রাতে দোকান বন্ধ করে ইজিবাইকে যোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বনপাড়া ফায়ার সার্ভিসের মোড় জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিস পার হয়ে গভীর নলকূপের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাদের ইজিবাইকের গতিরোধ করে। পরে তারা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ চালায়। লোহার রড দিয়ে তার হাতে আঘাত করে। একপর্যায়ে ধস্তাধস্তি সময় ছিনতাইকারীরা পিস্তলের হাতল দিয়ে তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা জুতা ও স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোসা ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারকে এজাহার দেওয়ার পরামর্শ দেওয়া 
হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর