রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

বাড়ছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

হিমালয়ঘেঁষা উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরের কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের স্নিগ্ধতা ছাপিয়ে রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি। এরই মধ্যে রোববার (৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, ভোর ও রাতে শীতের অনুভূতি বাড়ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসের তীব্রতা অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর পর থেকেই বাড়তে শুরু করছে শীতের আমেজ। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতে পরিবেশ হয়ে উঠছে শীতল।

Tetulia winter dm-2

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সকালে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ জনপদে হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবে শীতের শুরু হয়েছে। সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর