রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ ২ কারবারি গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ইয়াবা এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।

​আটক ব্যক্তিরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী(২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।

​মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর