শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শকের উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

নড়াইলে নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতা, দর্শকের উপচেপড়া ভিড়
নৌকাবাইচের কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

নড়াইল সদর উপজেলায় দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ উপলক্ষে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের হাতিয়াড়ায় ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী চার প্রতিযোগী হলেন- গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারী (প্রথম), হাতিয়াড়া গ্রামের ববিতা সরকার (দ্বিতীয়), একই গ্রামের রীনা বিশ্বাস (তৃতীয়) এবং মালিয়াট গ্রামের চম্পা গোস্বামী (চতুর্থ)।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজনে নড়াইলের গুয়াখোলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

আয়োজকরা জানান, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেও এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে নড়াইলের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির বিকাশ এবং নারীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পৃক্ততা বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি, সংরক্ষিত সংসদ সদস্য মিজ মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস প্রমুখ।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। উৎসবের প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

নারীদের অংশগ্রহণে এমন ব্যতিক্রমী নৌকাবাইচ আয়োজন নড়াইলের লোকজ ঐতিহ্যকে নতুন মাত্রা দিয়েছে। একই সঙ্গে এ উৎসব স্থানীয় পর্যটন বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর