শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২
নান্দাইল থানা। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হন। 

নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পিকআপটি কানারামপুর থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ড্রাম ট্রাকটি ত্রিশাল থেকে কানারামপুরের দিকে আসছিল। পথে সংঘর্ষ হলে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর