শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত
লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির এআর হাফিজ উল্লাহ। ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির এআর হাফিজ উল্লাহ শপথ নিয়েছেন। আগামী দুই বছরের জন্য আমির হিসেবে তিনি শপথ নেন। এরমধ্য দিয়ে ২৩ বছর পর জেলা জামায়াতের নতুন আমিরের পদে নতুন নেতৃত্ব এলো।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াতের অফিসের সামনে রুকন সম্মেলন ও শপথ অনু্‌ষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নতুন আমির হিসেবে হাফিজ উল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম। শপথ বাক্য পাঠের সময় কান্নায় ভেঙে পড়েন নতুন আমির।

জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথি এটিএম মাছুম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে জামায়াতের আমির নির্বাচন হয়। সারাদেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী ২ বছরের জন্য লক্ষ্মীপুরে হাফিজ উল্লাহ আমির নির্বাচিত হয়েছেন। গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।

নতুন আমির হাফিজ উল্লাহ এর আগে সদ্য বিদায়ী জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। এর আগে টানা ২৩ বছর জেলা জামায়াতের আমির ছিলেন রুহুল আমিন ভূঁইয়া।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর